সালাহউদ্দিনকে ফিফা এএফসির অভিনন্দন

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২০:৫৮

স্পোর্টস রিপোর্টার

বাফুফের নির্বাচনে কাজী সালাহউদ্দিনের প্যানেল নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছে ফিফা এবং এএফসি। এই সংস্থা হতে গতকাল অভিনন্দন বার্তা পাঠিয়েছে বাফুফেতে। কাজী সালাহউদ্দিন পুনরায় বাফুফের সভাপতি হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে নির্বাচিত কমিটির অন্যদেরকেও অভিনন্দন বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ করেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনিও। সালাহদ্দিনের বিরুদ্ধে মিথ্যা প্রচার হয়েছে সেসব খবর জানা আছে ফিফা সভাপতির। সব মিথ্যাকে চ্যালেঞ্জ জানিয়ে ফুটবলে আগামী দিনের কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাবেন এমন প্রত্যাশার কথা জানিয়েছেন ফিফা সভাপতি। এএফসির সভাপতি সালমান বিন ইব্রাহিম আল খলিফা জানিয়েছেন তার পক্ষ হতে বাংলাদেশের ফুটবলে সবরকম সহযোগিতা করবেন তিনি।