মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে প্রতি বছরই দুর্গাপূজায় মণ্ডপের সংখ্যা বাড়লেও এবার কমেছে। সনাতন ধর্মের সবচেয়ে বড় উত্সব দুর্গাপূজার বাকি আর মাত্র কয়েক দিন। এরই মধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ হয়েছে বেশির ভাগ মণ্ডপে। এখন চলছে রংতুলির কাজ।
জেলা পূজা উদ্যাপন পরিষদের তথ্যমতে, গত বছর মানিকগঞ্জের সাত উপজেলা ও দুই পৌরসভার মোট ৫০৬টি মণ্ডপে একযোগে অনুষ্ঠিত হয় দুর্গাপূজা। তবে এবার পুরো জেলার ৪৭২টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন চলছে। এর মধ্যে সদর উপজেলায় ৭০টি ও পৌরসভায় ২৭টি, সিংগাইর উপজেলায় ৫২টি ও পৌরসভায় ১০টি। এছাড়া সাটুরিয়া উপজেলায় ৬০টি, ঘিওরে ৭৪টি, দৌলতপুরে ৩৮টি, শিবালয়ে ৮২টি এবং হরিরামপুর উপজেলার ৫৯টি মণ্ডপে পূজার প্রস্তুতি চলছে।
