সাভারের আশুলিয়ায় বিভিন্ন বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো নামাপাড়া ও ঋষিপাড়া এলাকার প্রায় এক হাজার বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
সাভার তিতাস অফিস সূত্রে জানা গেছে, জিরাবোর ওই দুই এলাকায় বেশ কয়েকজন প্রভাবশালী বিভিন্ন বাড়ির মালিকদের কাছ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার করে টাকা নিয়ে নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এতে করে বৈধ গ্রাহকরা গ্যাসের চাপ না পাওয়ায় তারা সাভার তিতাস গ্যাস অফিসে অভিযোগ জানায়।
আরো পড়ুন : বাউফলে জোড়া খুনের মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
পরে মঙ্গলবার সকালে ওই দুই এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে অভিযান চালিয়ে এক হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানকালে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।
ইত্তেফাক/ইউবি
