গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
পানির তোড়ে মানাস নদীর ওপর নির্মিত ফুট ব্রিজ ভেঙে গেছে। এতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত ৩০ সেপ্টেম্বর ব্রিজটি ভেঙে যায়। ২০১২-২০১৩ অর্থবছরে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় টিআর প্রকল্পের মাধ্যমে মানাস নদীর ওপর এ ব্রিজ নির্মাণ করা হয়। উপজেলার মর্নেয়া ইউনিয়নের বিভিন্ন এলাকার সঙ্গে রংপুর শহরসহ অন্যান্য এলাকার যোগাযোগের সুবিধার্থে ফুট ব্রিজটি নির্মাণ করা হয়। মর্নেয়া ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক আলী আজাদ বলেন, ইউনিয়নের সঙ্গে রংপুর শহরের যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্রিজটি। জরুরি ভিত্তিতে ব্রিজটি পুনর্নির্মাণ করা প্রয়োজন।
