বিরামপুরে অপহরণের পর মাদ্রাসাছাত্রী উদ্ধার

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২১:৩০

আটক ৩

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুরে অপহূত এক মাদ্রাসাছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন যুবককে আটক করা হয়। মঙ্গলবার ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিরামপুর থানায় মামলা হয়েছে। মামলার বরাত দিয়ে ওসি (তদন্ত) মতিয়ার রহমান জানান, সোমবার দুপুরে পুলিশ মুকুন্দপুর এলাকা থেকে তিন যুবককে আটক ও অপহূতাকে উদ্ধার করে।