অস্ত্র ও গুলিসহ ৯ রোহিঙ্গা গ্রেফতার

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২১:৩১

টেকনাফ ও উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা             

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে সপ্তাহব্যাপী চলা সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল পাহাড়ি এলাকা থেকে ৯ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে র্যাব-১৫-এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে চারটি দেশীয় তৈরি অস্ত্র, ২০ রাউন্ড কার্তুজ, ধারালো কিরিচ, লোহার রড ও গুলতি উদ্ধার করা হয়েছে।  র্যাব-১৫-এর কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান জানান, গোপন খবরের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করে।