খুলনায় হত্যা মামলায় তিন জনের যাবজ্জীবন

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২১:৩১

খুলনা অফিস

খুলনায় জুটমিলের শ্রমিক ইব্রাহিম (২৩) হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. পারভেজ, কামাল হোসেন ও আরিফুর রহমান দিপু। এদের মধ্যে কামাল হোসেন ও আরিফুর রহমান দিপু পলাতক। মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট আরিফ মাহমুদ লিটন।