বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা
বাউফলে দুই যুবলীগ নেতা খুনের মামলার প্রধান আসামি কেশবপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক মো. জামাল হোসেন জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
