হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা
হাতিয়ায় হরিণের মাথা, চামড়া ও ৩০ কেজি মাংস জব্দ করেছে কোস্ট গার্ড। সোমবার গভীর রাতে উপজেলার তমরদ্দি ইউনিয়নের বিচ্ছিন্ন চর আতাউর থেকে এসব জব্দ করা হয়।
কোস্ট গার্ডের হাতিয়া কন্টিজেন্ট কমান্ডার লে. এস এম তাহসিন রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চর আতাউরে অভিযান পরিচালনা করা হয়। সে সময় পাচারকারীরা একটি হরিণ জবাই করে মাংস প্রক্রিয়া করছিলেন। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তারা বনের মধ্যে লুকিয়ে পড়ে। পরে ঘটনাস্থল থেকে জবাই করা হরিণের মাথা, চামড়া ও প্রায় ৩০ কেজি মাংস জব্দ করা হয়। হরিণের মাংস রাতেই বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বন বিভাগের নলচিরা রেঞ্জ কর্মকর্তা মো. রইস উদ্দিন জানান, রাতেই হরিণের মাংস মাটিতে পুঁতে ফেলা হয়েছে।
