অবৈধভাবে ধান মজুত রাখায় চার চাতাল ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২১:৩৩

কালাই (জয়পুরহাট) সংবাদদাতা

সরকারি নির্দেশ অমান্য করে অবৈধভাবে ধান মজুত রাখার দায়ে কালাই উপজেলার পাঁচশিরাবাজার ও হাতিয়রবাজারের চার চাতাল ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতে তাদের এ জরিমানা করা হয়। কালাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মোবারক হোসেন পারভেজ চার ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেন।

কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।