ডিমলায় পৃথক ঘটনায় দুই লাশ উদ্ধার

আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২১:৩৩

ডিমলা (নীলফামারীর) সংবাদদাতা

ডিমলায় এক দিনে দুইটি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় পুলিশ উপজেলা সদরের রুপাহারা গ্রামের মজিবুল ইসলামের মেয়ে ও ডিমলা সরকারি মহিলা মহাবিদ্যালয়ের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী রিমু আক্তারের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করে। অপরদিকে উপজেলা সদরের উত্তর তিতপাড়া গ্রামের প্রদিপ চন্দ্র রায়ের স্ত্রী মুক্তা রানীর গলায় রশি লাগানো লাশ উদ্ধার করা হয়। দুটো লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার মর্গে পাঠায় পুলিশ।

ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, পৃথক দুইটি ইউডি মামলা করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।