মাধবকুণ্ডগামী পর্যটকবাহী বাস উল্টে আহত ১৪

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২১:৫১

বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাতে যাওয়ার পথে পর্যটকবাহী বাস উল্টে কমপেক্ষ ১৪ জন পর্যটক আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত অবস্থায় ৬ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিয়েছেন। শনিবার দুপুর একটার দিকে কাঁঠালতলী-মাধবকুণ্ড সড়কের গৌরনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছেন।

থানা পুলিশ, হাসপাতাল ও স্থানীয়সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বাসযোগে মাধবকুণ্ডে আনন্দ ভ্রমণে যাচ্ছিলেন। বাসটি কাঁঠালতলী-মাধবকুণ্ড সড়কের গৌরনগর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে পড়ে যায়।