উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
উখিয়া থানা পুলিশ শুক্রবার রাতে কুতুপালং হাজাইম্মা রাস্তার মাথা থেকে মাদক প্রতিরোধ আইন মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. ইসহাকের ছেলে আব্দুস শুক্রর (২৫)-কে আটক করেছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের জানান, রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হিসেবে অপরাধ প্রবণতা যাতে বাড়তে না পারে সে জন্য পুলিশ প্রতিরাতেই বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। শুক্রবার রাতে আটককৃত সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জনের মধ্যে অধিকাংশ মাদক ও মানবপাচার মামলায় জড়িত রয়েছে বলে তিনি জানিয়েছেন।
