করোনার টিকা একমাত্র সমাধান নয়, প্রতিরোধের ব্যবস্থাও করতে হবে

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০০:২৮

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেছেন, আমরা যতদূর জেনেছি, করোনার এই টিকাগুলো যে শতভাগ সুরক্ষা দেবে, সেটা নিশ্চিত না। এটা ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত নিরাপত্তা দিতে পারে। তাহলে বাকি ৩০ শতাংশের কি হবে? এক্ষেত্রে আমাদের প্রতিরোধের ব্যবস্থার পাশপাশি টিকার ব্যবস্থাও রাখতে হবে। তিনি বলেন, টিকা একমাত্র সমাধান নয়। সমাধান হচ্ছে প্রতিরোধে, যেটা আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) আয়োজিত ‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও প্রস্তুতি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন মহাপরিচালক।

ডা. খুরশীদ বলেন, এখনও পর্যন্ত করোনার যে অবস্থা, গতিবিধির সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে নেই। আমরা যা কিছু করছি তা হচ্ছে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে আমরা একটি ধারণা করছি যে, হয়তো শীতে আরেকটি ঢেউ আসতে পারে।