নাগেশ্বরীতে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ১৩:৩৭

নাগেশ্বরীতে ধর্ষণের প্রতিবাদ ও প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় নাগেশ্বরী বাসস্ট্যান্ডে সচেতন শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কেবি সড়কের দুইপাশে দাঁড়িয়ে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন পেশাজীবীর মানুষ এতে অংশগ্রহণ করে। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক কে.এম আনিছুর রহমান, শহিদুল ইসলাম, লুৎফু উল হক লিমন, এনামুল হক, দীপক কুমার প্রমুখ।

ইত্তেফাক/এমআরএম