সাফল্যে বিস্মিত নন সূর্যকুমার

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২০:৫৯

মুম্বাই ইন্ডিয়ান্সের তারকারা খুব বড় স্কোর করতে পারেননি। তারপরও তারা বড় একটা স্কোর করে মূলত সূর্যকুমার যাদবের ব্যাটে ভর করে। ম্যাচশেষে সেই সূর্যকুমার বলেছেন, তিনি জানতেন, তিনি এমন ইনিংস খেলতে পারবেন।

৭৯ রান করা সূর্যকুমার বলছিলেন, ‘আমি অনুভব করছিলাম যে, এই ম্যাচেই ভালো স্কোর করতে পারব। আমি খুব চেষ্টা করছিলাম আর শেষ পর্যন্ত বল দেখার চেষ্টা করছিলাম। লকডাউনের সময় আমার কিছু শট বেড়েছে।’

ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স বড় স্কোর করেছিল; কিন্তু সেই স্কোরটাকে আরো বড় বানিয়ে দেন তাদের ফাস্ট বোলাররা। ফলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫৭ রানের বড় জয় পায় মুম্বাই।

আগে ব্যাট করা মুম্বাই ৪ উইকেটে ১৯৩ রান করে। কুইন্টন ডি কক ও রোহিত শর্মা ভালো শুরু করে দিয়েছিলেন। এরপর ৩ নম্বরে সূর্যকুমার যাদব ৪৭ বলে ৭৯ রানের ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে রাজস্থান। তবে এক প্রান্তে ৭০ রান করে লড়াই করেন জশ বাটলার। তাদের গুঁড়িয়ে দেন বুমরাহরা। বুমরাহ নেন ৪ উইকেট।