আগামী বছর এএফসি অনূর্ধ্ব-২০ এবং অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হবে। এ দুইটি খেলার জন্য এখন থেকে প্রস্তুতি নিতে শুরু করছে নারী ফুটবল দল।
গতকাল অনূর্ধ্ব-২০ দলের ১৮ জন এবং অনূর্ধ্ব-১৭ দলের ১৫ জন ফুটবলারকে আজ থেকে অনুশীলনে ডাকা হয়েছে। সীমিত আকারে কিছু নারী ফুটলারকে ক্যাম্পে উঠানো হবে বলে জানা গেছে। কোচ গোলাম রব্বানী ছোটনের কাছে ফুটবলাররা রিপোর্ট করবেন। এরই মধ্যে ঢাকায় এসেছেন বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর অস্ট্রেলিয়ান পল স্মলী।
মাঝ পথে স্থগিত হয়ে গিয়েছিল নারী ফুটবল লিগ। করোনার কারণে ক্লাবগুলো নিজেদের গুটিয়ে নিয়েছিল। বাফুফে আবার সেই লিগ মাঠে গড়ানোর উদ্যোগ নিয়েছে। আগামী নভেম্বরে শুরু হতে পারে খেলা। গতকাল বাফুফে জানিয়েছে লিগের একটা খসড়া ক্লাবগুলোতে পাঠানো হবে। মতামত চওয়া হবে। সবকিছু বুঝেশুনে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে বাফুফে।
