অস্ট্রেলিয়ায় ভারতের পিংক টেস্ট

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২১:০০

দিবারাত্রির টেস্ট খেলার ব্যাপারে ভারত বরাবরই একটু রক্ষণশীল। বাংলাদেশের বিপক্ষে নিজেদের মাটিতে একটি ম্যাচ খেলেছে তারা। এর বাইরে অনেক প্রস্তাব ফিরিয়েছে। এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে এডিলেডে খেলতে যাচ্ছে তারা পিংক টেস্ট। এ বছরের শেষের দিকে প্রায় দুই মাসের অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত। এই সফরে দুই দলের খেলা শুরু হবে সাদা বলের ক্রিকেটে। ব্রিসবেনে অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। এরপর এডিলেপে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি। এরপর দুই দল খেলবে চার টেস্টের সিরিজ। টেস্ট সিরিজ শুরু হবে দিবারাত্রির ম্যাচ দিয়ে। আর এটাও অনুষ্ঠিত হবে এডিলেডে। এটি হতে যাচ্ছে ভারতের মাত্র দ্বিতীয় পিংক টেস্ট। আর দেশের বাইরে তাদের প্রথম দিবারাত্রির টেস্ট। তবে এই সফরটি এখনো পুরোপুরি নিশ্চিত, এ কথা বলা যাচ্ছে না। অস্ট্রেলিয়া সরকার অনুমতি দিলে মাঠে গড়াবে খেলা।