স্বরূপকাঠিতে বিভিন্ন অনিয়মের দায়ে আট ব্যবসাপ্রতিষ্ঠানকে ৬৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। উপজেলার ইন্দ্রেরহাট ও মিয়ারহাট বন্দরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইমারত নির্মাণ আইনে রহমান রহমান মেটালকে ৫০ হাজার টাকা, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে চার দোকানিকে ৫ হাজার টাকা এবং ওজন পরিমাপ ও মানদণ্ড আইনে তিন ব্যবসায়ীকে ৯ হাজার টাকাসহ সর্বমোট ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়।
