নন্দীগ্রামে দুইটি দেশীয় পিস্তল উদ্ধার

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২১:৫৪

নন্দীগ্রামে দুইটি দেশীয় পিস্তল উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার ২ নম্বর নন্দীগ্রাম ইউনিয়নের শিমলা-ভবানীপুর রাস্তার পাশে মহসিন আলীর ডোবা থেকে উদ্ধার করা হয়। স্থানীয় শিশুরা পানি সেচ দিয়ে মাছ ধরার সময় পিস্তল দুটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ পিস্তল দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, উদ্ধারকৃত পিস্তল দুটি অকেজো।