বরিশাল সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সভাপতি মানিক সম্পাদক নাসির

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২১:৫৮

বরিশাল অফিস

বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ বরিশাল জেলা কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটি অনুমোদনে মোহাম্মদ মানিক মৃধা সভাপতি ও মৃধা মোঃ নাসির উদ্দিন সাধারণ সম্পাদকসহ ৫১ সদস্য বিশিষ্ট বরিশাল জেলা শাখার কার্যনির্বাহী কমিটি ও ৩১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের লাইব্রেরি কক্ষে নবকমিটির সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠানে কোরআন তিলওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোঃ মজিবুর রহমান। শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা পরিষদের আহবায়ক মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোঃ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন, নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মানিক মৃধা, সাধারণ সম্পাদক মৃধা মোঃ নাসির উদ্দিন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ এনামুল হক দুলাল, মোঃ. আমিরুজ্জামান মিন্টু, আব্দুল খালেক, মোঃ বাদশা ফকির, সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলমগীর মোল্লা, এম এ শুক্কুর, আবুল কালাম আজাদ, উপদেষ্টা মোঃ আলমগীর হোসেন প্রমুখ।