আপনার রাশিফল

আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ২২:১১

৮ অক্টোবর ২০২০ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ২৩ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ এবং ২০ সফর ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ তুলা রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৫৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৩৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি তুলা রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও শনি। আপনার শুভ সংখ্যা: ৬ ও ৮। শুভ বার: শুক্র ও শনি। শুভ রত্ন: নীলা ও হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। গলায় কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। শরীর ভালো থাকতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। চক্ষুসংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। কোনো বিশেষ পোশাক ভালো লাগতে পারে। অপরের প্রতি সদাচরণ করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

কোনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিতে পারেন। দূরে কোথাও যাত্রা হতে পারে। ব্যয় কমানোর চেষ্টা করুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

সামাজিক কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পেশাগত যোগাযোগ চালিয়ে যান। আর্থিক দিক ভালো যেতে পারে। উপার্জন বৃদ্ধির প্রচেষ্টা জোরদার করুন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

কোনো সত্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

সামাজিক সংকট এড়িয়ে চলার চেষ্টা করুন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

পারস্পরিক সামাজিক সম্পর্ক বজায় রাখুন। ব্যবসায়িক দিক ভালো থাকতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। ঘনিষ্ঠ কারো সহযোগিতা পেতে পারেন। ব্যবসাক্ষেত্রে বিনিয়োগ ভেবেচিন্তে করুন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

বিদ্যার্থীরা পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। ধর্মীয় কাজে আনন্দবোধ করতে পারেন। শরীর ভালো নাও থাকতে পারে। প্রয়োজনবোধে চিকিত্সকের পরামর্শ নিন। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। মায়ের শরীর-স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখুন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। নিজের মনোভাব স্পষ্টভাবে প্রকাশ করুন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

ছোট ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যেতে পারে। মন ভালো থাকবে। আবেগ সংযত রাখুন।