উপজেলার ধল্লা ফোর্ডনগর মুন্সী পাড়া গ্রামে একদল সন্ত্রাসী একই পরিবারের এক নারীসহ তিন জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগে গতকাল থানায় একটি মামলা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মামলার বাদী বৃদ্ধ মজর আলী মুন্সী জানান, তাদের বাড়ির পাশে রেজিয়া সুলতানা নামে এক জনের জমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে ঝগড়া বাধে। এরই জের ধরে মঙ্গলবার ঢাকার উত্তরার বাসিন্দা রেজিয়া সুলতানার হুকুমে তার লোকজন ধারালো অস্ত্রসহ তার স্ত্রী মনোয়ারা বেগম, ছেলে সোহেল মুন্সী ও ভাতিজা আকাশের ওপর হামলা চালায়। ঘটনার সত্যতা স্বীকার করে থানার ওসি (তদন্ত) মো. আবুল কালাম আজাদ বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
