সগিরা মোর্শেদ হত্যা মামলার অন্যতম আসামি মারুফ রেজার বিচার শিশু আদালতে করার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। অপরাধ সংঘটনের দিন মারুফ রেজা অপ্রাপ্তবয়ষ্ক ছিল এই দাবি করে তার বিচার শিশু আদালতে করার আবেদন করা হয়। আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আবেদনটি খারিজ করে দেন। এদিকে এই হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আসামি ডা. হাসান আলীর কৌঁসুলি মোশাররফ হোসেন কাজল অসুস্থ থাকায় এই সময়ের আবেদন করে আসামি পক্ষ। আদালত আগামী ৯ নভেম্বর অভিযোগ গঠনের ওপর শুনানির জন্য দিন ধার্য করে দেয়।
