মনপুরা (ভোলা) সংবাদদাতা
মনপুরায় মেঘনার বিভিন্ন পয়েন্টে শনিবার অভিযান চালিয়ে ১ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি বেহুন্দি জাল জব্দ করেছে কোস্টগার্ড। পরে জব্দকৃত সকল জাল হাজিরহাট ইউনিয়নের সোনারচর সংলগ্ন নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ফেলা হয়। মনপুরা কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার মো. রবিউল ইসলামের নেতৃত্বে মেঘনায় অভিযান চালিয়ে রিজির খাল, সূর্যমুখী ও তালতালা সংলগ্ন মেঘনা থেকে প্রায় ১ হাজার মিটার কারেন্ট জাল ও ৬টি বেহুন্দি জাল জব্দ করা হয়। এই সময় মত্স্যজীবী সমিতির সভাপতি মো. নাসিরসহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। মনপুরা কন্টিজেন্ট কমান্ডার মো. রবিউল ইসলাম বলেন, মেঘনায় অভিযান অব্যাহত রয়েছে।
