ত্রিপাঠিতে ভর করে কলকাতার জয়

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০৮:৩৩

জয়ের ধারাতেই আছে কলকাতা নাইট রাইডার্স। এবার তারা ১০ রানে হারিয়েছে চেন্নাই সুপার কিংসকে। তাদের জয় এসেছেন রাহুল ত্রিপাঠির হাত ধরে।

আগে ব্যাট করে ১৬৭ রানে অলআউট হয় কলকাতা। তাদের হয়ে ত্রিপাঠি ছাড়া বড় স্কোর করতে পারেননি কেউ। তিনি ৫১ বলে ৮১ রান করেন। ব্র্যাভো ৩ উইকেট নেন।

জবাব দিতে নেমে চেন্নাইয়ের ওপেনার ওয়াটসন ৫০ রান করলেও বলের সাথে পাল্লা দিতে পারেনি তারা। ৫ উইকেটে ১৫৭ রান করে দলটি।

সংক্ষিপ্ত স্কোর :

কলকাতা নাইট রাইডার্স :২০ ওভারে ১৬৭/১০ (ত্রিপাঠি ৮১; ব্রাভো ৩/৩৭, শর্মা ২/২৫, কুরান ২/২৬, ঠাকুর ২/২৮)।

চেন্নাই সুপার কিংস :২০ ওভারে ১৫৭/৫ (ওয়াটসন ৫০, রাইডু ৩০)।

ফল :কলকাতা নাইট রাইডার্স ১০ রানে জয়ী