শরতের পরিচয়

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১৯:০১

শরতের ঝিলমিল রোদে

প্রকৃতির মনোহর হাসি,

ডেকে আমি বলেছি ওদের

তোমাদের কত ভালোবাসি।

 

নদীতীরে দুধ-সাদা কাশ

বাতাসের ছোঁয়া পেয়ে নাচে,

উপরের সুনীল আকাশ

মনে হয় তৈরি কাচের।

 

শিউলি-সুবাসে মন ভরে

সুরে কেউ গাইছে ভোরাই,

পদ্ম ফুটেছে সরোবরে

দেখে, মন খুশিতে ওড়াই।

 

মাঠ জুড়ে সবুজ ফসল

আগমনি সুরে মেতে রয়,

এ সকল শরতের দান

এই তার প্রিয় পরিচয়