চ্যানেল আইতে ৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ১৯:০৭

ভিন্নধর্মী টকশো ‘৩৬৫ সেকেন্ড রাজনীতি নয়’। তবে রাজনীতির মানুষের অংশগ্রহণে তৈরি এ অনুষ্ঠানটির ওই সময়ে রাজনৈতিক তর্কাতর্কি হবে না। সরকারি দল, বিরোধী দলের জনপ্রিয় মুখদের অনুষ্ঠানে দেখা যাবে। তবে ঘটবে শুধু হাস্য-রসাত্মক ঘটনা। সবার মতো রাজনীতিবিদদেরও রঙিন শৈশব-কৈশোরে দস্যিপনা ছিল, তারুণ্যে প্রেম ছিল, রোমান্টিকতা ছিল, অ্যাডভেঞ্চার ছিল।

আবার কারো কারো নায়ক, গায়ক কিংবা অভিনেতা বা সুপারস্টারও হওয়ার শখ ছিল। আর তাদের এসব বিষয়গুলোকে ফোকাস করেই নতুন এই অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনা করছেন শহীদুল আলম সাচ্চু। পরিচালনা করছেন ইফতেখার মুনীম এবং সেহাঙ্গল বিপ্লব। প্রচার হচ্ছে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১১টা ৫৪ মিনিট ও সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে।