কেন্দুয়ায় আব্দুর তায়েম ভূইয়া (২৮) নামে এক যুবক বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে কেন্দুয়া উপজেলার রোয়াইল বাড়ি আমতলা ইউনিয়নের হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের মৃত গিয়াস উদ্দিন ফকিরের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সে তার বাড়ির বিদ্যুত্ লাইনের মেরামতের কাজ করছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুত্স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ খান বলেন, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত না করেই মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
