চারঘাটে বুধবার সন্ধ্যায় এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ইউসুফপুর সিপাইপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে সাজদার রহমান (৪৫)। বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন, নিহতের কানের পাশে আঘাতের চিহ্ন রয়েছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে আঘাত করে হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বিস্তরিত জানা যাবে। এ ব্যাপারে নিহতের ছেলে রাজু বাদী হয়ে মামলা করেছে।
