গোদাগাড়ীর মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামীকাল ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শহিদুল করিম শিবলী ও বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে সাবেক ইউপি সদস্য মনিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তপশিল অনুযায়ী গত ২৯ মার্চ ভোটগ্রহণের সময় নির্ধারণ ছিল; কিন্তু করোনার কারণে ভোটগ্রহণ স্থগিত করা হয়।
উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি চলতি দায়িত্বে থাকা মাটিকাটা ইউপি চেয়ারম্যান আলী আজম তৌহিদ মারা যাওয়ায় এ উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
