পলাশে বুধবার রাতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের নাম সাবিকুন নাহার রুপা (২০)। বৃহস্পতিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ঐ গৃহবধূর শাশুড়ি শাহেদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে নিহতের স্বামী আবু নাঈম পলাতক রয়েছে।
পলাশ থানার ওসি শেখ মো. নাসির উদ্দিন জানান, স্থানীয়দের কাছে খবর পাওয়া পর ঘটনাস্থল পরিদর্শন করে গৃহবধূর লাশ উদ্ধার করে নরসিংদীর মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য নাঈমের মাকে গ্রেফতার করা হয়েছে।
