রাস্তার পাশ থেকে বালু সরান

আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ২১:২৯

পরিবেশদূষণের অনেকগুলো কারণের মধ্যে ধুলাবালি একটা। যেটা ঘটে চলেছে। সাধারণত বাড়িওয়ালারা এই কাজটা বেশি করছেন। বাড়ি তৈরির জন্য বালু এনে ফেলে রাখেন রাস্তার পাশেই। যার কারণে বাতাসের সঙ্গে এই বালু মিশে পরিবেশকে করছে বালুময়। অস্বস্তিতে পড়ছে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া মানুষ। যদিও পৌরসভার লোকজন প্রতি রাতেই ঝাড়ু দিয়ে পরিবেশকে সুন্দর রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও যেন পরিবেশকে নিস্তেজ করে দিচ্ছে এই বালু। বাড়ির মালিককে জনগণ পারছে না কিছু বলতে। তাই রাস্তার পাশে বালু খোলা অবস্থায় না রেখে বস্তায় ভরে অন্তত ছাদের ওপর রাখার জন্য বাড়িওয়ালাদের কাছে ও যারা এই কাজগুলো করেন, তাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল।

সাইফুল ইসলাম ইহান

শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা