দীর্ঘ প্রতিক্ষার পর চালু হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’। আগামী ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবসে হলটি উদ্বোধন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞাপ্তিতে বলা হয়, ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা, বেলুন উড়িয়ে বিশ্ববিদ্যালয়ের শুভ উদ্বোধন, ভার্চুয়াল আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছাত্রী হল উদ্বোধন করা হবে। ১৬ তলা বিশিষ্ট এ হলে ১ হাজার ছাত্রীর থাকার ব্যবস্থা রয়েছে।
