বাংলাদেশের ৮টি সোনা

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:০৬

আন্তর্জাতিক উশু

স্পোর্টস রিপোর্টার

ভারতের পাঞ্জাবে অনুষ্ঠিত আন্তর্জাতিক স্পোর্টস কাউন্সিল গেমসে বাংলাদেশ উশু দল ৮টি সোনার পদক জিতেছে।

বার দেশের এ প্রতিযোগিতায় ৮০ কেজি ওজন শ্রেণিতে বিজিবির নাজমুল হোসেন, ৭৫ কেজি ওজন শ্রেণিতে সেলিম আহমেদ, ৭০ কেজি ওজন শ্রেণিতে আনসারের লিটন আলী, সানদা ইভেন্টের ৫৬ কেজি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর সজিব হোসেন, চাংচুয়াং ও কুনসু ইভেন্টে সেনাবাহিনীর রাসেল হোসেন ২টি সোনার পদক জয় করেন। মেয়েদের ৬৫ কেজি ওজন শ্রেণিতে সেনাবাহিনীর ইতি ইসলাম ও ৫২ কেজি ওজন শ্রেণিতে ফাহমিদা তাবাসসুম সোনার পদক জয় করেন।