চট্টগ্রামে প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা শুরু হচ্ছে আজ

আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ২২:০৭

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস

চট্টগ্রাম প্রিমিয়ার ও প্রথম বিভাগ দাবা লিগ আজ রবিবার থেকে জেলা ক্রীড়া সংস্থার কনভেনশন সেন্টারে শুরু হবে। প্রিমিয়ারে ৮টি এবং প্রথম বিভাগের ২০টি দলকে খেলতে তালিকাভুক্তি করা হয়েছে। পাঁচজন করে ৪০ দাবাড়ু প্রিমিয়ারে এবং ১০০ জন দাবাড়ু প্রথম বিভাগে খেলবে। এর মধ্যে একজন জিএম, একজন আইএম, তিনজন এফএম, দুজন সিএম ও ৭০ জন রয়েছেন রেটেড দাবাড়ু।

রাউন্ড রবীন লিগে খেলা হবে প্রিমিয়ারে আর অন্যদিকে প্রথম বিভাগের খেলা হবে সুইস লিগ পদ্ধতিতে। জাহেদ এন্ড ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠান দাবা লিগের সমস্ত ব্যয় প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে।

গতকাল শনিবার জেলা ক্রীড়া সংস্থার মিডিয়া কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবা লিগ আয়োজনের খুঁটিনাটি তুলে ধরেন কমিটির সম্পাদক তনিমা পারভীন।