দেশে করোনা ভাইরাসে গত এক দিনে ২০ জন মারা গেছেন। এরমধ্যে পুরুষ ১৩ জন, নারী সাত জন। তাদের মধ্যে ১৯ জন হাসপাতালে ও ১ জন বাড়িতে মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৪৬০ জন। গতকাল সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৪৪১ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৭৪ হাজার ৫৯২ জন হলো। গত এক দিনে ১ হাজার ৬৮৫ জন রোগী সুস্থ হওয়ায় মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৮৮ হাজার ৩১৬ জন হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১১ দশমিক ৪৩ শতাংশ।
