মিশিগান গভর্ণরকে অপহরণের ষড়যন্ত্র ব্যর্থ করেছে এফবিআই

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০০:২১

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের গভর্ণরকে অপহরণ এবং সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে গোয়েন্দা সংস্থা এফবিআই। সংস্থাটি জানিয়েছে, ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে যারা একটি মিলিশিয়া গ্রুপের সঙ্গে যোগাযোগ করেছিলেন। গতকাল এফবিআই এই তথ্য প্রকাশ করে। এ নিয়ে একটি সংবাদ সম্মেলন করারও কথা রয়েছে। চলতি বছরের শুরুর দিকে এফবিআই জানতে পারে যে, একটি সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে। এরপরই পুরো বিষয়টি জানতে অনুসন্ধান শুরু করে এফবিআই। সংস্থাটি মিলিশিয়া গ্রুপের নাম প্রকাশ করেনি। -রয়টার্স