যশোর বেনাপোল কাস্টম হাউসের নতুন ভবনের উদ্বোধন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো: রহমাতুল মুনিম।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে বেনাপোল কাস্টম হাউসের নব-নির্মিত ৬ষ্ঠ তলা অফিস ভবন তিনি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের ২ জন সিনিয়র সদস্য আব্দুল মান্নান শিকদার ও সাইফুল ইসলাম।
আরো পড়ুনঃ কেশবপুরে প্রতারণা করে যুবতীকে ধর্ষণ, আটক ১
উদ্বোধন শেষে তিনি বেনাপোল কাস্টম হাউসের মিউজিয়াম, অডিটোরিয়াম, বেনাপোল বন্দর, আন্তর্জাতিক চেকপোস্ট পরিদর্শন করেন। বিকালে তিনি বেনাপোলের ব্যবসায়ী, সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন।

এ সব অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো: আজিজুর রহমান ও এডিশনাল কমিশনার ড. মো: নেয়ামুল ইসলাম।
ইত্তেফাক/এমএএম
