ভেড়ামারায় পিয়ারুলের তালের চারা রোপণ

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২১:২৫

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

উপজেলার কলেজপাড়া এলাকার কৃষক পিয়ারুল ২০১৮ সাল থেকে অন্যের জমি, গ্রামের রাস্তার পাশে, ক্যানেলের ধারে এমনকি রেললাইনের ধারে তালবীজ রোপণ করছেন। পিয়ারুল বলেন, ‘দেশে বজ্রপাত বেড়ে গেছে। এজন্য আমি তালগাছের চারা লাগাই। এসব গাছে আমার কোনো দাবি নেই, থাকবেও না।’ ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ শামিমুল ইসলাম বলেন, ‘পিয়ারুল আমাদের এলাকায়ও তালবীজ রোপণ করেছেন। এটি বেড়ে উঠলে একদিকে যেমন পরিবেশের উপকার হবে। অন্যদিকে বজ্রপাত নিরোধে কাজে লাগবে।’ ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ বলেন, বজ্রপাত থেকে বাঁচতে বেশি করে তালবীজ রোপণ করতে সবাইকে উদ্বুদ্ধ করা হচ্ছে।