ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
বাল্যবিবাহ পড়ানোর দায়ে উপজেলার হাতিবান্দা ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবেল মাহমুদ এ জরিমানা করেন।
হাতিবান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন দোলা জানান, গত বুধবার রাতে পাগলারপাড় গ্রামের আ. রহিমের মেয়ে ও স্থানীয় আদর্শ স্কুলের শিক্ষার্থী রীতি আক্তারের (১৩) বিয়ের রেজিস্ট্রি করান নিকাহ রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম। পরে বৃহস্পতিবার বিকালে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে নিকাহ রেজিস্ট্রার জাহাঙ্গীর আলমকে ডেকে এনে বাল্যবিবাহ পড়ানোর দায়ে তাকে এ জরিমানা করা হয়।
