কেন্দুয়ায় মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ২২:৪৪

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী গ্রামের আয়েশা আক্তার (১৪) নামে এক মাদ্রাসাছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে বসতঘরের ধরনার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার বিকালে ঐ ছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দুয়া থানা পুলিশ। মাদ্রাসাছাত্রী আয়েশা আক্তার পিজাহাতী গ্রামের জুয়েল মিয়ার মেয়ে ও স্থানীয় রায়পুর পিজাহাতী দাখিল মাদ্রাসার ছাত্রী। আয়েশা ঐ মাদ্রাসা থেকে গত বছর জেডিসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছিল।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে বসতঘরের বাঁশের ধরনার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আয়েশা আক্তারকে ঝুলতে দেখে পরিবারের লোক জন। পরে তারা তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিত্সক আয়েশাকে মৃত ঘোষণা করেন।