অষ্টম শ্রেণির সাধারণ বিজ্ঞান

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০০:১৪

পাঠ্যবই পড়ে সেখান থেকে নিজে নিজে প্রশ্ন তৈরি করা ও সাথে সাথে উত্তর তৈরি করা ‘আমরা পড়ি’-এর প্রধান কাজ। এতে শিক্ষার্থীর পুরো অধ্যায় সম্পর্কে স্বচ্ছ ধারণা সৃষ্টি হবে এবং জ্ঞানস্তর ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে সহায়ক হবে।

 

১. প্রাণীকূলের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য ও উপাত্ত পাওয়া যায় কীভাবে?

উ:শ্রেণিবিন্যাসের মাধ্যমে।

২. ধীরে ধীরে প্রাণীকূলের পরিবর্তন সম্পর্কে কীভাবে ধারণা পাওয়া যায়?

উ:শ্রেণিবিন্যাস এর মাধ্যমে।

৩. অসংখ্য প্রাণীকূলকে কীভাবে গোষ্ঠীভুক্ত করা যায়?

উ:একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে।

৪. প্রাণীদের মধ্যে কীভাবে পরস্পরের মধ্যে সম্বন্ধ নির্ণয় করা যায়?

উ:মিল-অমিলের ভিত্তিতে।

৫. প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান কীভাবে নির্ণয় করা যায়?

উ:শ্রেণিবিন্যাস এর মাধ্যমে।

৬. বহুকোষী প্রাণীদের কয়টি পর্বে ভাগ করা হয়েছে?

উ:৯ টি।

৭. সব এককোষী প্রাণীদের কয়টি পর্বে ভাগ করা হয়েছে?

উ: ১ টি।

৮. সিলেন্টেরন কী দিয়ে ঘেরা থাকে?

উ: প্রাচীর দিয়ে।

৯. ভ্রুণের যে সকল কোষীয় স্তর থেকে পরবর্তীতে টিস্যু বা অঙ্গ সৃষ্টি হয় তাদের কী বলে?

উ:ভ্রুণস্তর।

১৮০. ভ্রুণস্তর কীভাবে সৃষ্টি হয়?

উ:ভ্রুণের কোষীয় স্তর থেকে।

১০. বহুকোষী প্রাণীর পৌষ্টিকনালি ও দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে কী বলে?

উ:সিলোম।

১১. সিলোমের অবস্থান কোথায়?

উ: পৌষ্টিকনালি ও দেহ প্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানে।

১২. হিমোসিলের মধ্য দিয়ে কী প্রবাহিত হয়?

উ:রক্ত।

১৩. আর্থোপোডা পর্বের প্রাণীদের রক্ত কিসের মধ্য দিয়ে প্রবাহিত হয়?

উ: হিমোসিলের মধ্য দিয়ে।

১৪. মলাস্কা পর্বের প্রাণীদের দেহ কী দ্বারা আবৃত থাকে?

উ: ম্যান্টল।

১৫. যে সমস্ত প্রাণীদের এদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার সমান দু-অংশে ভাগ করা যায় তাকে কী বলে?

উ:অরীয় প্রতিসম।

১৬. অরীয় প্রতিসম প্রাণীদের কীভাবে ভাগ করা যায়?

উ:কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার।

১৭. অরীয় প্রতিসম প্রাণীদের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিকবার  কয় অংশে ভাগ করা যায়?

উ:দু-অংশে।

১৮. কর্ডেট  নামে পরিচিত কোন পর্বের প্রাণীরা?

উ:কর্ডাটা।

১৯. প্রাণীজগতে কোন পর্বের প্রাণীরা উন্নত প্রাণী?

উ:ভার্টিব্রাটা।

২০. কোন পর্বের প্রাণীদের  নটোকর্ড মেরুদণ্ডে পরিবর্তিত হয়?

উ:ভার্টিব্রাটা।

২১. ভার্টিব্রাটা পর্বের প্রাণীদের মেরুদণ্ডের পূর্বের অবস্থার নাম কী?

উ:নটোকর্ড।

২২. কীভাবে মস্তিষ্কের সৃষ্টি হয়?

উ:স্নায়ুরজ্জুর সম্মুখ প্রান্ত স্ফীত হয়ে।

২৩. স্নায়ুরজ্জুর সম্মুখ প্রান্ত স্ফীত হয়ে কিসের সৃষ্টি হয়?

উ:মস্তিষ্কের।

২৪. মস্তিষ্ক কোথায় সুরক্ষিত থাকে?

উ:করোটিতে।

২৫. করোটিতে কী সুরক্ষিত থাকে?

উ: মস্তিষ্ক।

২৬. জলজ ভার্টিব্রাটা কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?

উ:ফুলকার সাহায্যে।

২৭. স্থলে বাস করা ভার্টিব্রাটা কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়?

উ:ফুসফুসের সাহায্যে।

২৮. ক্ষতিকর পোকাদের কী বলে?

উ: পেষ্ট।

২৯. পেষ্ট কী?

উ: ক্ষতিকর পোকা।