গজারিয়ায় ২কেজি গাঁজাসহ আটক ২

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০২:৪৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় ২কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভবেরচর (গজারিয়া) হাইওয়ে পুলিশ। শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া থানার সামনে যাত্রী পরিবহন বাস তল্লাশি করে ২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে। 

আটককৃতরা হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলা থানার আন্ধা উকুয়াকান্দা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. মেহেদী হাসান রায়হান (২৭) এবং নেত্রকোনা জেলার পূর্বধলা থানার হোগলা গ্রামের ওসমান গনির ছেলে মো. আবুল শেখ (২৪)।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো. সালাহ্ উদ্দিন জানান, গোপন সংবাদের সার্জেন্ট রবিন দাস ও সঙ্গীয় পুলিশ সদস্যরা গজারিয়া থানা সংলগ্ন মহাসড়কে ঢাকা মুখি এশিয়া লাইন যাত্রী পরিবহনে তল্লাশি করে ২ কেজি গাঁজাসহ মেহেদী হাসান রায়হান ও আবুল শেখ নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/কেকে