বল কুড়িয়ে আনতে গিয়ে নির্যাতনের শিকার প্রতিবন্ধি শিশু

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৯:১৬

নাটোর শহরের বড়হরিশপুর এলাকায় প্রতিবন্ধি জাবেদন হোসেন এক শিশুকে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে সাবেক পুলিশ পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বাড়িটি ঘেরাও করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এসময় জনরোষ এড়াতে অভিযুক্ত সাবেক পুলিশ সদস্য হাবিবুর রহমান, তার স্ত্রী শাহানাজ পারভীন ও শ্যালক মাহফুজুর রহমান পুলিশ ভ্যানে উঠে আত্মরক্ষা করেন।

এলাকাবাসীরা জানান, শনিবার দুপুরে শহরের বড়হরিশপুর চেয়ারম্যানপাড়া এলাকায় ক্রিকেট খেলছিল এলাকার কিছু শিশু। এক পর্যায়ে বল চলে যায় ওই পুলিশ সদস্যের বাড়িতে। এসময় বাক প্রতিবন্ধী শিশু জাবেদ হোসেন বল আনতে ওই বাড়িতে ঢুকলে তাকে বেঁধে নির্যাতন চালায় ওই পরিবারের সদস্যরা।

বিয়ষটি টের পেয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বাড়িটি ঘেরাও করে। খবর পেয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হাবিবুর রহমান ঘটনাস্থলে গেলে তাকে লাঞ্ছিত করে স্থানীয় জনতা। 

হাবিবুর রহমানের দাবি, শিশু জাবেদকে বেঁধে রাখা হয়েছিল, মারা হয়নি। 

তবে সেখানে থাকা পুলিশের কেউ এ ব্যাপারে কথা বলেননি।

ইত্তেফাক/এসি