সবচেয়ে স্লিম স্মার্টফোন আনল ভিভো

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৯:৫২

বাংলাদেশের বাজারে নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে এসেছে বহুজাতিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো। মডেলের নাম ভিভো ভি২০। স্মার্টফোনটিতে প্রথমবারের মতো আই অটোফোকাস প্রযুক্তি যুক্ত করা হয়েছে। অন্যান্য স্মার্টফোনে ৩৫ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত ফোকাস করা যায়। তবে, ভিভো ভি২০ এর আই অটোফোকাস প্রযুক্তি- বিষয়বস্তু  যতদূরই হোক না কেনো তাকে স্বয়ংক্রিয়ভাবে ফোকাস করে। এমনকি বিষয়বস্তু চলমান হলেও ফোকাস ধরে রাখতে পারে এই প্রযুক্তি।

৯ অক্টোবর, শুক্রবার ; স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দেয় ভিভো। ঐ দিন থেকেই বাংলাদেশি গ্রাহকরা ভিভো ভি২০ এর জন্য প্রি বুকিং দিতে পারবেন। প্রি বুকিং চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। ভিভো ভি২০ এর বাজার মূল্য রাখা হয়েছে ৩২ হাজার ৯৯০ টাকা।

ভিভো ভি২০ এর থিকনেস মাত্র ৭ দশমিক ৩৮ মি.মি.। বাজারে বর্তমানে বিদ্যমান সবচেয়ে সরু স্মার্টফোনটি ৭ দশমিক ৪৮ মি.মি.। ভিভো ভি২০ এর ডিসপ্লেটি ৬ দশমিক ৪৪ ইঞ্চির-যাতে এজি গ্লাস প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এছাড়াও ৩৩ ওয়াট ফ্লাশ চার্জের এই ফোনে ৪০০০ এমএইচ ব্যাটারি যুক্ত করা হয়েছে। স্মার্টফোনটির  র্যাম ও রম ৮ ও ১২৮ জিবির।