‘দেশের টাকা দেশেই থাকুক’ এই স্লোগান নিয়ে দেশের ১৪টি শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে ‘১০-১০’ দেশীয় অনলাইন শপিং উত্সবও প্রতি বছর অক্টোবর মাসের ১০ তারিখ থেকে ২০ তারিখ ১০ দিন ব্যাপী এই শপিং উত্সব অনুষ্ঠিত হয়ও তৃতীয় বছরের মতো আয়োজন যাচ্ছে দেশের সবচেয়ে বড় এই অনলাইন এই শপিং উত্সব ।
এবারের ক্যাম্পেইনে প্রতিটি ই-কমার্স সাইট আগামী ১০ দিন নানা ধরণের অফার তাদের অনলাইন কাস্টমারদের। বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেই পাওয়া যাবে ১০% ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আর পাওয়া যাবে সারাদেশে ফ্রি ডেলিভারি। এছাড়াও থাকবে ৫০%-এর বেশি ডিসকাউন্ট ভাউচার , ‘একটা কিনলে একটা ফি’, ফ্ল্যাশ সেলস এবং আরও আকর্ষণীয় অফার। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো প্রতিদিন নির্দিষ্ট সময়ে লাইভ ভিডিও প্রোগ্রাম করে বিভিন্ন গিফট ও আকর্ষণীয় অফার দিবে কাস্টমারদের। এবারের আয়োজনের আয়োজক পার্টনার হিসাবে আছে ই-ক্যাব ও পেমেন্ট পার্টনার হিসাবে থাকছে বিক্যাশ ।
‘১০-১০’ক্যাম্পেইন সকল তথ্য পাওয়া যাবে http://tenten.com.bd/ ওয়েব সাইট ও https://www.facebook.com/megashoppingfestival/ ফেসবুক পেজে।
