বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঠমিস্ত্রির মৃত্যু

আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২০:৫৫

রাজধানীর মধ্য বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কাঠমিস্ত্রি মারা গেছেন। তার নাম ইমরান হোসেন (২১)।  শনিবার দুপুর ২টার দিকে মধ্য বাড্ডা গণি রোড এলাকায় একটি কাঠের কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরানের সহকর্মী বাবুল হোসেন বলেন, মধ্য বাড্ডা গণি রোড এলাকায় চৌকাঠ তৈরিকৃত একটি কাঠের কারখানায় তারা কাঠমিস্ত্রি হিসেবে কাজ করেন। শনিবার দুপুরে ওই কারখানায় বৈদ্যুতিক সার্কুলার মেশিন দিয়ে কাঠ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ইমরান। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, নিহত ইমরানের বাবার নাম ইসমাইল হোসেন। তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলায়। তবে বর্তমানে তিনি ওই কারখানায় থেকে কারখানার কাজ করতেন। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এছাড়া বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


ইত্তেফাক/ইউবি