চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশ উপজেলার পাহাড় ও সমতল ভূমিতে উন্নত জাতের পেঁপের চাষাবাদে স্থানীয় কৃষি উদ্যোক্তাদের আগ্রহ বাড়ছে। চন্দনাইশ হাশিমপুর এলাকার চাষি আয়ুব আলী বলেন, তিনি ৪০ শতক পাহাড়ি ভূমিতে উচ্চ ফলনশীল ‘রেডলেডি’ জাতের পেঁপের চাষাবাদ করেছেন। ইতিমধ্যে তার বাগানের তিন শতাধিক গাছে ফলন ধরেছে। চন্দনাইশ উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার বলেন, চন্দনাইশের হাশিমপুর, দোহাজারী লালুটিয়া, ধোপাছড়ি পাহাড় ও সমতল এলাকায় পেঁপের চাষাবাদ করেছেন অনেকেই। আবহাওয়া অনুকূলে থাকায় পেঁপে উত্পাদন ভালো হয়েছে। কৃষকরা পেঁপের ভালো দামও পাচ্ছেন বলে জানান তিনি।
