ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা
ইন্দুরকানী উপজেলার ৫ নম্বর চণ্ডিপুর ইউনিয়ন জাতীয় পার্টি-জেপির ৩৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। মো. কবিরুল ইসলামকে সভাপতি, মনিয়ারা আক্তারকে (হেপি) সাধারণ সম্পাদক এবং মো. শাহ আলম হাওলাদারকে সাংগঠনিক সম্পাদক করে ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপির আহ্বায়ক মো. আসাদুল কবির তালুকদার স্বপন ও সদস্য সচিব মো. শাহীন হাওলাদার উক্ত কমিটি অনুমোদন করেন।
